"উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো' স্বদেশ চেতনার ধারক।" উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো' স্বদেশ চেতনার ধারক। উদ্দীপকে স্বদেশে প্রকৃতি এর বর্ণনা এবং স্বদেশের প্রতি ভালোবাসার চিন্তা চেতনার প্রকাশ ঘটেছে। স্বদেশের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য সংগ্রাম করে যাওয়া একজন দেশপ্রেমিকের দায়িত্ব। 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশের প্রতি ভালোবাসা সংগ্রামী চেতনা এবং নির্ভীকভাবে স্বদেশকে আমি হাত থেকে রক্ষা করা এ সকল বিষয়ে লক্ষ্য করা যায়। “বায়ান্নর দিনগুলো” রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধুর জেলজীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বিবৃত হয়েছে। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে বৎসরের পর বৎসর রাজবন্দিদের কারাগারে আটক রাজ করতে গিয়ে এক রাখার প্রতিবাদে ১৯৫২ সালে লেখক অনশন ধর্মঘট করেন। স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে অনশনকালে জেল পাশাপাশি কিছু ভালো কর্তৃপক্ষের ভূমিকা ও আচরণ, নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও তাদের কাছে বার্তা পৌঁছানোর নানা কৌশল ইত্যাদি। স্মৃতিচারণে বিশেষভাবে বর্ণিত হয়েছে ঢাকায় একুশে ফেব্রুয়ারি তারিখে ছাত্রজনতার মিছিলে গুলির খবর। সেই সঙ্গে অনশনরত অবস্থায় মৃত্যু অত্যাসন্ন জেনে পিতামাতা-স্ত্রী-সন্তানদের নিয়ে ভাবনা এবং অবশেষে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতির হৃদয়স্পর্শী বিবরণও পরিস্ফুট হয়েছে সংকলিত অংশে।
HSC Bangla 1st Paper গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ · সৃজনশীল
"উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো' স্বদেশ চেতনার ধারক।" উক্তিটির যথার্থ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর