'স্নেহের দান- এমন করা ঠিক হয়নি'- কেন বলা হয়েছে?
উত্তর: 'স্নেহের দান- এমন করা ঠিক হয়নি'- কথাটি দ্বারা বুড়ির' স্নেহের অমর্যাদা করা যে লেখকের ঠিক হয়নি সেই বিষয়টিকে বোঝানো হয়েছে। গল্পকার গ্রামে গেলে অল্প কয়েক দিনের মধ্যেই এক বুড়ির সঙ্গে তাঁর পরিচয় হয়। বুড়ি তাঁকে সন্তানস্নেহে 'গোপাল' বলে ডাকত। এ কারণেই সে তাঁর জন্য দুধ এনেছিল। অথচ তিনি স্নেহের এরূপ দান প্রথম দিকে অর্থ দিয়ে বিচার করেছিলেন। বিষয়টি পরবর্তী সময়ে তিনি বুঝতে পেরে অনুশোচনায় দগ্ধ হয়ে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন। প্রশ্নোক্ত কথাটি দ্বারা লেখক মূলত বুড়ির স্নেহের যথার্থ মর্যাদা না দেওয়ার জন্য আক্ষেপ করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : আহ্বান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আহ্বান · সৃজনশীল
'স্নেহের দান- এমন করা ঠিক হয়নি'- কেন বলা হয়েছে?
উত্তর