শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বর্ণনার সাথে 'ঐকতান' কবিতার যে দিকের মিল দেখা যায় তা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের বর্ণনার সঙ্গে 'ঐকতান' কবিতার কবির প্রকৃতির সঙ্গে বন্ধনের মিল দেখা যায়। মানুষ অজানাকে জানতে চায়। কিন্তু জ্ঞানের সীমাবদ্ধতা এবং সময়ের স্বল্পতার কারণে মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব হয়ে ওঠে না। তবে প্রকৃতির সঙ্গে মানুষের যে যোগাযোগ তা তারা সহজেই বুঝতে পারে এবং প্রকৃতির দান উপভোগ করে। উদ্দীপকে পৃথিবীর নানা উপাদানের সঙ্গে কবির গভীর সম্পর্ক এবং সেই সম্পর্ককে ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত হয়েছে। তিনি তাঁর প্রিয় জন্মভূমির প্রকৃতির সঙ্গে মিলে-মিশে থাকার এবং তা উপভোগ করার অনুরাগ ব্যক্ত করেছেন। 'ঐকতান' কবিতায় কবি ব্যক্তিগত জীবনদর্শন, অজ্ঞতা-অভিজ্ঞতা এবং প্রকৃতির প্রতি তাঁর অনুরাগ প্রকাশ করেছেন। বলেছেন জগতের নানা জীব ও জড়বস্তুর যে বৈচিত্র্য তা কবিকে মুগ্ধ করে। উদ্দীপকের কবিতাংশের কবির বর্ণনায় যে চেতনা প্রকাশ পায় তা 'ঐকতান' কবিতার কবির প্রকৃতির সাথে নিবিড় বন্ধনের সাদৃশ্য বিদ্যমান। তাই বলা যায় যে, উভয় ক্ষেত্রেই কবিদ্বয়ের প্রকৃতির সৌন্দর্য ও তার সঙ্গে গভীর বন্ধন প্রকাশ পেয়েছে।

HSC Bangla 1st Paper ঐকতান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · ঐকতান · সৃজনশীল

উদ্দীপকের বর্ণনার সাথে 'ঐকতান' কবিতার যে দিকের মিল দেখা যায় তা বিশ্…

উদ্দীপক

হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কতবার প্রাণ মোর উঠিয়াছে গেয়ে প্রকাণ্ড উল্লাস ভরে, ইচ্ছা করিয়াছে সবলে আঁকড়ি ধরি এ বক্ষের কাছে সমুদ্র মেখলা পরা তব কটিদেশ; প্রভাত রৌদ্রের মতো অনন্ত অশেষ ব্যাপ্ত হয়ে দিকে দিকে অরণ্যে ভূধরে কম্পমান পল্লবের হিল্লোলের পরে করি নৃত্য সারাবেলা;

Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018

উত্তর

'ঐকতান' কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'জন্মদিনে' কাব্যগ্রন্থের অন্তর্গত।

উত্তর

কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অপূর্ণতাকে পূর্ণতা দিতে সব শ্রমজীবী, অখ্যাত, প্রান্তিকজনের কবিকে আহ্বান করেছেন আলোচ্য উক্তির মধ্য দিয়ে। কবির কবিতা বিচিত্রপথে বিচরণ করলেও জীবনের সব-স্তরে পৌঁছতে পারেনি। কবি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য ও কর্মের আত্মীয়তার বন্ধন তৈরি করতে পারেননি। আভিজাত্য ও সামাজিক অবস্থানের সুউচ্চ মঞ্চ থেকে, সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন তাতে পূর্ণতা ছিল না। এটাকে তিনি নিজের ব্যর্থতা মনে করে আক্ষেপ প্রকাশ করেন। তাই কবি জীবনসায়াহ্নে প্রশ্নোক্ত কথায় অনাগত ভবিষ্যতের সেই মাটির কাছাকাছি অবস্থান করা মহৎ কবির আবির্ভাব কামনা করেছেন।

উত্তর

উদ্দীপকের বর্ণনার সঙ্গে 'ঐকতান' কবিতার কবির প্রকৃতির সঙ্গে বন্ধনের মিল দেখা যায়। মানুষ অজানাকে জানতে চায়। কিন্তু জ্ঞানের সীমাবদ্ধতা এবং সময়ের স্বল্পতার কারণে মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব হয়ে ওঠে না। তবে প্রকৃতির সঙ্গে মানুষের যে যোগাযোগ তা তারা সহজেই বুঝতে পারে এবং প্রকৃতির দান উপভোগ করে। উদ্দীপকে পৃথিবীর নানা উপাদানের সঙ্গে কবির গভীর সম্পর্ক এবং সেই সম্পর্ককে ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত হয়েছে। তিনি তাঁর প্রিয় জন্মভূমির প্রকৃতির সঙ্গে মিলে-মিশে থাকার এবং তা উপভোগ করার অনুরাগ ব্যক্ত করেছেন। 'ঐকতান' কবিতায় কবি ব্যক্তিগত জীবনদর্শন, অজ্ঞতা-অভিজ্ঞতা এবং প্রকৃতির প্রতি তাঁর অনুরাগ প্রকাশ করেছেন। বলেছেন জগতের নানা জীব ও জড়বস্তুর যে বৈচিত্র্য তা কবিকে মুগ্ধ করে। উদ্দীপকের কবিতাংশের কবির বর্ণনায় যে চেতনা প্রকাশ পায় তা 'ঐকতান' কবিতার কবির প্রকৃতির সাথে নিবিড় বন্ধনের সাদৃশ্য বিদ্যমান। তাই বলা যায় যে, উভয় ক্ষেত্রেই কবিদ্বয়ের প্রকৃতির সৌন্দর্য ও তার সঙ্গে গভীর বন্ধন প্রকাশ পেয়েছে।

উত্তর

"উদ্দীপকের চিত্রময় বর্ণনার সঙ্গে 'ঐকতান' কবিতায় চিত্রিত বিশ্ব সৌন্দর্য যেন একাত্মতা লাভ করেছে।”- মন্তব্যটি যথার্থ। মানুষ প্রকৃতিসংলগ্ন হয়ে বেড়ে ওঠে। প্রকৃতির আলো, বাতাস, নদী, জল, গাছপালা প্রভৃতি মানুষের বেঁচে থাকার উপাদান। এসব জীব ও জড়বস্তু মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। 'ঐকতান' কবিতায় কবি বলেন বিশাল এই পৃথিবী তার মন জুড়ে রয়েছে। তিনি ব্যাপ্ত হতে চেয়েছেন সমস্ত সংসারে। নিজের সামান্যতা বোঝাতে চাইলেও বলেছেন জীবন ও জড়-বৈচিত্র্যের বিশাল সম্ভার এই বিশ্বজগতের কথা। তাঁর বর্ণনায় চিত্রময় হয়ে ওঠে সমস্ত জগৎ সংসার। উদ্দীপকের কবিতাংশে আলোচ্য কবিতার কবির সেই জানা- অজানার সামান্য অংশেরই প্রতিফলন ঘটেছে। তিনি তার স্বদেশের সৌন্দর্যের কথা বলেছেন। স্বদেশের প্রকৃতির দিকে তাকিয়ে কবির প্রাণ গান গেয়ে ওঠে। প্রকৃতিকে সবলে আঁকড়ে ধরতে মন চায় কবির। উদ্দীপকের চিত্রময় বর্ণনার সঙ্গে 'ঐকতান' কবিতার কবির বিশ্ব সৌন্দর্যের চেতনার মিল রয়েছে। কারণ উদ্দীপকের কবি, এবং 'ঐকতান' কবিতার কবি জগতের নানা সৌন্দর্য ও বৈচিত্র্যে মুগ্ধ। প্রকৃতির সৌন্দর্যের প্রতি এ গভীর অনুরাগ উদ্দীপক ও আলোচ্য কবিতা উভয় জায়গায় উপস্থাপিত হয়েছে। উভয় জায়গায় কবিদ্বয়ের গভীর সৌন্দর্যানুভূতির প্রকাশ ঘটেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperঐকতান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুল গাফ্ফার গ্রামের আদর্শ কৃষক। দু-চার গাঁয়ের মানুষ তাকে এক নামে চেনে। তিনি সমন্বিত পদ্ধতিতে চাষ করে অল্প স্থানে অধিক উৎপাদনের নজির স্থাপন করে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক সাফল্য অর্জন করেন। সরকারি-বেসরকারি পুরস্কারও পান। সরকারি ব্যবস্থাপনায় বিদেশ ভ্রমণে গিয়ে দেখেন সেখানে শীতকালীন ফসল ফলানো হচ্ছে গ্রীষ্মকালে। তিনি উপলব্ধি করেন যে কৃষির অনেককিছু জানলেও তিনি সবকিছু জানেন না।

Dinajpur · 2017

ঐকতান' কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
'বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার।'- এ কথার তাৎপর্য কী?
উদ্দীপকের সাথে 'ঐবতান' কবিতার কী বৈসাদৃশ্য ও সাদৃশ্য আছে? লেখ।
উদ্দীপকের আব্দুল গাফ্ফার ও 'ঐকতান' কবিতার কবির উপলব্ধি একই।- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার।'- এ কথার তাৎপর্য কী?

'বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার।'- এ কথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ঐকতান' কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

ঐকতান' কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বহুদিন ধরে বহুক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।

Chittagong · 2017

'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত?
কবির অগোচরে কী রয়ে গেছে? বুঝিয়ে লেখ।
উদ্দীপক এবং 'ঐকতান' কবিতার মধ্যে বৈসাদৃশ্যগুলো আলোচনা কর।
"উদ্দীপক এবং 'ঐকতান' কবিতার মূলভাবে আপাত বৈপরীত্য থাকলেও দুটোতেই দূর ও নিকটকে জানার আগ্রহ প্রাধান্য পেয়েছে"- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কবির অগোচরে কী রয়ে গেছে? বুঝিয়ে লেখ।

কবির অগোচরে কী রয়ে গেছে? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত?

'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'এবার ফিরাও মোরে' কবিতায় রবীন্দ্রনাথ তাঁর কবিসত্তাকে আহ্বান করেছিলেন দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের শক্তির উদ্বোধন ঘটাবার জন্য। তিনি এতে বলেছেন, যারা দরিদ্র, তারা বংশ পরম্পরায় দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছে। তাদের মুখের অন্ন কেউ কেড়ে নিলেও তারা থাকে মূক ও ভীতসন্ত্রস্ত। প্রতিবাদ করা তো দূরের কথা, সবিনয়ে নালিশের ভাষাও যেন এদের নেই। স্বয়ং বিধাতাও যেন এদের প্রতি বিমুখ। কবি বলেছেন যে, এদের মুখে দিতে হবে ভাষা।

Rajshahi · 2017

'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত?
কবির মতে গানের পসরা ব্যর্থ হয় কেন?
উদ্দীপকে বর্ণিত কবির আহ্বান 'ঐকতান' কবিতায় কতটা প্রতিফলিত হয়েছে?
'ঐকতান' কবিতায় যে অপূর্ণতার কথা ব্যক্ত হয়েছে উদ্দীপকে তা নেই। বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কবির মতে গানের পসরা ব্যর্থ হয় কেন?

কবির মতে গানের পসরা ব্যর্থ হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত?

'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের আব্দুল গাফ্ফার ও 'ঐকতান' কবিতার কবির উপলব্ধি একই।- ব্যাখ্যা কর।উদ্দীপকের সাথে 'ঐবতান' কবিতার কী বৈসাদৃশ্য ও সাদৃশ্য আছে? লেখ।'বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার।'- এ কথার তাৎপর্য কী?ঐকতান' কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?"উদ্দীপক এবং 'ঐকতান' কবিতার মূলভাবে আপাত বৈপরীত্য থাকলেও দুটোতেই দূর ও নিকটকে জাউদ্দীপক এবং 'ঐকতান' কবিতার মধ্যে বৈসাদৃশ্যগুলো আলোচনা কর।কবির অগোচরে কী রয়ে গেছে? বুঝিয়ে লেখ।'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত?'ঐকতান' কবিতায় যে অপূর্ণতার কথা ব্যক্ত হয়েছে উদ্দীপকে তা নেই। বিশ্লেষণ কর।উদ্দীপকে বর্ণিত কবির আহ্বান 'ঐকতান' কবিতায় কতটা প্রতিফলিত হয়েছে?কবির মতে গানের পসরা ব্যর্থ হয় কেন?'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।