শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শেষ বাক্যটি 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে? আলোচনা করো।

উত্তর: 'বায়ান্নর দিনগুলো' রচনার পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এদেশের আপামর জনসাধারণের প্রতিবাদী মনোভাব ও আত্মত্যাগের যে স্বরূপ বিধৃত হয়েছে, উদ্দীপকের শেষ বাক্যে তারই প্রতিফলন ঘটেছে। আলোচ্য প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দি থাকাকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ যে অনশন করেছিলেন, তার বিবরণ তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। এমনকি রাজবন্দিদের মুক্তির দাবিতে নিজের জীবন বিপন্ন করে তিনি আমরণ অনশনও করেছেন। উদ্দীপকের কবিতাংশেও এমন প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটেছে। উদ্দীপকের কবিতাংশে দেশকে মা সম্বোধন করে তাঁকে অভয় প্রদান করা হয়েছে। কেননা, প্রত্যেক বাঙালির কাছে তার জন্মভূমি মায়ের সমতুল্য। তাই জন্মভূমির সম্মান রক্ষা করার জন্য যুগে যুগে এদেশের মানুষ সম্মিলিত প্রচেষ্টায় পরাভূত করেছে অশুভ শক্তিকে। প্রিয় জন্মভূমিকে রক্ষা করতে বাঙালি জাতি জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেও কুণ্ঠাবোধ করেনি। বাংলা মায়ের শান্তিপ্রিয় ছেলেরা প্রয়োজনে বুকের রক্ত দিয়ে হলেও মাতৃভূমির সম্মান রক্ষা করতে বদ্ধ পরিকর। 'বায়ান্নর দিনগুলো' রচনায়ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে ভাষা আন্দোলনসহ বাঙালির নানা আন্দোলন-সংগ্রামের বিবরণ তুলে ধরা হয়েছে। এখানে দেখা যায়, বঙ্গবন্ধু দেশবাসীর স্বার্থ রক্ষায় আন্দোলন করার দায়ে কারাবন্দি হন। দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেন। এভাবে উদ্দীপকের শেষ বাক্যটি তথা মাতৃভূমির জন্য এদেশের মানুষের আত্মত্যাগের দিকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনায় বঙ্গবন্ধু, মহিউদ্দিন আহমদ ও এদেশের গণমানুষের প্রতিবাদী মনোভাবের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ · সৃজনশীল

উদ্দীপকের শেষ বাক্যটি 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে কীভাবে প্রতিফলিত …

উদ্দীপক

"মাগো, ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে' জানি। তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।" এভাবেই এই দেশকে ভালোবেসে এদেশের প্রতিবাদী মানুষ ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন।

Dhaka · 2017

উত্তর

'বায়ান্নর দিনগুলো' রচনাটি শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ থেকে সংকলিত।

উত্তর

পাকিস্তান সরকার ভাষা আন্দোলনকারীদের গ্রেফতার করার পরিবর্তে গুলি করে হত্যার অপকৌশল গ্রহণ করলে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছিলেন। ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নামে এদেশের ছাত্র-জনতা। ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলনকারীরা প্রতিবাদ-মিছিল বের করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী আন্দোলনকারীদের গ্রেপ্তার করার পরিবর্তে তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। বাঙালির অধিকার আদায়ের সংগ্রামকে প্রতিহত করতে এমন ঘৃণ্য অপকৌশল গ্রহণ করলে শাসকগোষ্ঠীর প্রতি এদেশের মানুষের ঘৃণা বাড়তে থাকে। এরকম প্রেক্ষাপটে 'বায়ান্নর দিনগুলো' রচনার লেখক শেখ মুজিবুর রহমান মনে করেন, পাকিস্তান সরকারের এ ধরনের অপকৌশলই তাদের পতন ত্বরান্বিত করবে।

উত্তর

'বায়ান্নর দিনগুলো' রচনার পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এদেশের আপামর জনসাধারণের প্রতিবাদী মনোভাব ও আত্মত্যাগের যে স্বরূপ বিধৃত হয়েছে, উদ্দীপকের শেষ বাক্যে তারই প্রতিফলন ঘটেছে। আলোচ্য প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দি থাকাকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ যে অনশন করেছিলেন, তার বিবরণ তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। এমনকি রাজবন্দিদের মুক্তির দাবিতে নিজের জীবন বিপন্ন করে তিনি আমরণ অনশনও করেছেন। উদ্দীপকের কবিতাংশেও এমন প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটেছে। উদ্দীপকের কবিতাংশে দেশকে মা সম্বোধন করে তাঁকে অভয় প্রদান করা হয়েছে। কেননা, প্রত্যেক বাঙালির কাছে তার জন্মভূমি মায়ের সমতুল্য। তাই জন্মভূমির সম্মান রক্ষা করার জন্য যুগে যুগে এদেশের মানুষ সম্মিলিত প্রচেষ্টায় পরাভূত করেছে অশুভ শক্তিকে। প্রিয় জন্মভূমিকে রক্ষা করতে বাঙালি জাতি জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেও কুণ্ঠাবোধ করেনি। বাংলা মায়ের শান্তিপ্রিয় ছেলেরা প্রয়োজনে বুকের রক্ত দিয়ে হলেও মাতৃভূমির সম্মান রক্ষা করতে বদ্ধ পরিকর। 'বায়ান্নর দিনগুলো' রচনায়ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে ভাষা আন্দোলনসহ বাঙালির নানা আন্দোলন-সংগ্রামের বিবরণ তুলে ধরা হয়েছে। এখানে দেখা যায়, বঙ্গবন্ধু দেশবাসীর স্বার্থ রক্ষায় আন্দোলন করার দায়ে কারাবন্দি হন। দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেন। এভাবে উদ্দীপকের শেষ বাক্যটি তথা মাতৃভূমির জন্য এদেশের মানুষের আত্মত্যাগের দিকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনায় বঙ্গবন্ধু, মহিউদ্দিন আহমদ ও এদেশের গণমানুষের প্রতিবাদী মনোভাবের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।

উত্তর

'বায়ান্নর দিনগুলো' রচনায় অধিকার আদায়ে বাঙালির আত্মত্যাগের চেতনা প্রতিফলিত হয়েছে; উদ্দীপকের কবিতাংশটিও একই চেতনা ধারণ করে। 'বায়ান্নর দিনগুলো' রচনা থেকে জানা যায়, বাঙালির ভাষার দাবিকে যৌক্তিক বিবেচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনকে সমর্থন করেন। কারাবন্দি থাকা অবস্থাতেও তিনি বাঙালির মাতৃভাষা আন্দোলনের খোঁজ রাখেন। এছাড়া, তিনি অনশনব্রত গ্রহণ করে শাসকগোষ্ঠীর অন্যায় আচরণের প্রতিবাদ করেন। উদ্দীপকের কবিতাংশে অশুভ শক্তির বিরুদ্ধে বাঙালির প্রতিবাদী চেতনার অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। সুদীর্ঘকাল ধরে দেশের জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য রক্তদানের ইতিহাস বাঙালি জাতির প্রেরণার বাতিঘর হিসেবে কাজ করছে। ভিনদেশি হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ-সংগ্রামের ঐতিহ্য মিশে আছে বাংলার মানুষের রক্তে। এদেশের মানুষ জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে বারবার পরাভূত করেছে অশুভ শক্তিকে। যে দেশে এমন বীর সন্তান আছে, সে দেশ কখনো শত্রুর কাছে পরাভূত হতে পারে না বলে মনে করেন উদ্দীপকের কবি। 'বায়ান্নর দিনগুলো' রচনায়ও অন্যায়ের বিরুদ্ধে এমন প্রতিবাদী চেতনার জাগরণ লক্ষ করা যায়। 'বায়ান্নর দিনগুলো' রচনায় দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে অন্তরীণ থাকা অবস্থায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে রাজবন্দিদের কারাগারে আটকে রাখার প্রতিবাদে অনশন ধর্মঘট পালন করেন। তিনি সেসময় চলমান রাষ্ট্রভাষা আন্দোলনকেও অকুন্ঠ সমর্থন জানান। এমনকি তাঁর জীবন সংকটাপন্ন হলেও তিনি অনশন অব্যাহত রাখেন। একইভাবে, আলোচ্য উদ্দীপকেও শত্রুর অন্যায় মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। অতএব, 'বায়ান্নর দিনগুলো' রচনা ও উদ্দীপক উভয়ক্ষেত্রেই অধিকার আদায়ে বাঙালির আত্মত্যাগের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে।
HSCBangla 1st Paperগদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। পরাধীন ভারতবর্ষের অত্যাচারিত, অবহেলিত মানুষের করুণ অবস্থা বিদ্রোহী করে তোলে ভগৎ সিংকে। জালিয়ান ওয়ালাবাগে জেনারেল রেজিনাল্ড ডায়ারের নির্বিচারে সাধারণ মানুষ হত্যাকাণ্ড তাকে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করে তোলে। আন্দোলনের কারণে তাকে কারাগারে যেতে হয়। দীর্ঘ ৬৩ দিন অনশন করার পর ভগৎ সিংয়ের জনপ্রিয়তা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এরপর সান্ডার্স হত্যা মামলায় ভগৎ সিংকে অভিযুক্ত করে ফাঁসির আদেশ দেয় ব্রিটিশ সরকার।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ক
"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?
খ
ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের বিপ্লবী ভগৎ সিং ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের তুলনামূলক আলোচনা কর।
ঘ
"অত্যাচারিত মানুষের মুক্তির আন্দোলনে যুগে যুগে মহামানবেরা আত্মত্যাগ করেছেন। ভগৎ সিং ও বঙ্গবন্ধুর জীবন তারই দৃষ্টান্ত এ বিষয়ে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।

ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5."ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?

"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বঙ্গবন্ধু একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক শেখ মুজিবুর রহমানের কোন দিকটি প্রাধান্য পেয়েছে?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরা কারা বুনো দল ঢোকে এরি মধ্যে (থামাও থামাও), স্বর্ণশ্যাম বুক ছিঁড়ে অস্ত্র হাতে নামে সাস্ত্রি কাপুরুষ, অধম রাষ্ট্রের রক্ত পতাকা তোলে, কোটি মানুষের সমব্যয়ী সভ্যতার ভাষা এরা রদ করবে ভাবে, মরু-পশু মারির অন্ধতা ঝড়ে হানে অসহায় নর-নারী।

ঢাকা কমার্স কলেজ · 2024

ক
কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
খ
"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?
গ
উদ্দীপকের বুনো দলের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দলের সাদৃশ্য পাওয়া যায়? আলোচনা কর।
ঘ
"উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বক্তব্যকেই ধারণ করে আছে।" তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10."কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?

"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনানুসারে কত মাস পর শেখ মুজিবুর রহমান তার পুরানো জায়গায়, পুরানো কামরায় ফেরেন?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন?"অত্যাচারিত মানুষের মুক্তির আন্দোলনে যুগে যুগে মহামানবেরা আত্মত্যাগ করেছেন। ভগৎ উদ্দীপকের বিপ্লবী ভগৎ সিং ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের তুলনামভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?বঙ্গবন্ধু একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক শেখ মুজিবুর রহমানের কোন দিকটি প্রাধান্য পেয়েছে?"উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বক্তব্যকেই ধারণ করে আছে।" তোমার মতাউদ্দীপকের বুনো দলের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দলের সাদৃশ্য পাওয়া যায়? আল"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্য'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনানুসারে কত মাস পর শেখ মুজিবুর রহমান তার পুরানো জা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।