উদ্দীপকের সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সাকিবের প্রস্তাবটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি বলতে বিনিয়োগযোগ্য সব অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করাকে বোঝায়। এর ফলে কোনো একটি প্রকল্পে ক্ষতি হলেও অন্যগুলো থেকে অর্জিত মুনাফা দিয়ে তা পুষিয়ে নেওয়া যায়। এ নীতির মূল উদ্দেশ্য বিনিয়োগের সার্বিক ঝুঁকি হ্রাস করা। উদ্দীপকে সাকিব একজন চাকরিজীবী। তার প্রতিষ্ঠানটি হলো একটি স্বনামধন্য ওষুধ কোম্পানি। তিনি উক্ত প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ওষুধ উৎপাদনের পাশাপাশি খাদ্যদ্রব্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনে গুরুত্বারোপ করেন। অর্থাৎ, সাকিব একটি পণ্য উৎপাদনের পরিবর্তে একাধিক পণ্য উৎপাদনে প্রস্তাব দেয়। এতে একটি পণ্যের ব্যবসায়ে বেশি ক্ষতি হলেও অন্যান্য পণ্যের মুনাফা দিয়ে এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তাতে ব্যবসায়ের ঝুঁকি কমবে। একইভাবে ব্যবসায়ের মুনাফা অর্জনও নিশ্চিত হবে। এভাবে একটি সম্পদের পরিবর্তে একাধিক সম্পদে বিনিয়োগের প্রস্তাব করায় সাকিবের প্রস্তাবটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি অনুযায়ী যৌক্তিক।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকের সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
