জনাব রান যদি উভয় প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে অর্থায়নের নীতির আলোকে তার বিনিয়োগ সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব রনি উভয় প্রকল্পে বিনিয়োগ করলে অর্থায়নের বৈচিত্রায়নের নীতির যথার্থ প্রয়োগ হবে। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি প্রয়োগ করে বিনিয়োগকারী তার বিনিয়োগযোগ্য অর্থ একাধিক প্রকল্পে বিনিয়োগ করে থাকে। এর ফলে ঝুঁকি কমানো যায়। অর্থাৎ এতে কোনো একটি প্রকল্পের ক্ষতি হলে অন্য প্রকল্পের মুনাফা দ্বারা তা পুষিয়ে নেওয়া যায়। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে জনাব রনি যদি উভয় কোম্পানিতে বিনিয়োগ করেন তাহলে তার ঝুঁকি কমবে। এতে তার প্রকল্পের লাভ ও ক্ষতি সমন্বিত হবে। এর ফলে বিনিয়োগ থেকে সম্ভাব্য প্রত্যাশিত আয়ের ক্ষেত্রে সৃষ্ট ঝুঁকি উভয় প্রকল্পে বণ্টিত হবে। উদ্দীপকে জনাব রনি একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তার কাছে বিনিয়োগের জন্য দুটি বিকল্প রয়েছে- প্রকল্প 'ক' ও প্রকল্প 'খ'। যেকোনো একটিতে বিনিয়োগ করা হলে যদি ঐ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয় তাহলে তিনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে সম্পূর্ণ অর্থ দুটি প্রকল্পে ভাগ করে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে দুটি কোম্পানি একসাথে ক্ষতিগ্রস্ত হবে না। একটিতে ক্ষতি হলেও অন্যটি লাভ করবে। ফলে তার সম্পূর্ণ বিনিয়োগ হারাতে হবে না। তাই ঝুঁকি কমাতে জনাব রনির উভয় কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে যুক্তিযুক্ত হবে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
জনাব রান যদি উভয় প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে অর্থায়নের নীতির আলোকে …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
