উদ্দীপকে উল্লিখিত জনাব কাশেম কী ধরনের এন্টারপ্রাইজ গড়ে তুলেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে জনাব কাশেম উৎপাদনমুখী বৃহদায়তন এন্টারপ্রাইজ গড়ে তুলেছিলেন। উৎপাদনমুখী ব্যবসায় কাঁচামাল প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্য তৈরির কাজ করে। উৎপাদনমুখী বৃহদায়তন প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ সাধারণত ৫০ কোটি টাকার বেশি হয়। এছাড়া শ্রমিক সংখ্যা ৩০০ জনের বেশি হয়। সাবান, পোশাক, পাট, সার, সিমেন্ট, কাগজ প্রভৃতি উৎপাদনমুখী বৃহদায়তন শিল্পের উদাহরণ। দেশে সাবানের ব্যাপক চাহিদা দেখে জনাব কাশেম এই শিল্প স্থাপনের উদ্যোগ নেন। সাবান শিল্প একটি উৎপাদনমুখী শিল্প। এই শিল্প স্থাপনের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তাই তিনি ঢাকা ব্যাংক লিমিটেড থেকে মূলধন সংগ্রহ করেন। সাধারণত বৃহদায়তন শিল্পেই ব্যাংকগুলো বড় অঙ্কের ঋণ দিয়ে থাকে। অধিক উৎপাদনের জন্য এখানে শ্রমিকের সংখ্যাও বেশি হবে। এই সকল তথ্য বিশ্লেষন করে বলা যায় যে, জনাব কাশেমের প্রতিষ্ঠানটি হলো একটি উৎপাদনমুখী বৃহদায়তন এন্টারপ্রাইজ।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব কাশেম কী ধরনের এন্টারপ্রাইজ গড়ে তুলেছিলেন? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর