'কাম্যমাত্রায় উৎপাদন করা একটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক' - ব্যাখ্যা করো।
উত্তর: কাম্য উৎপাদন মাত্রা হলো উৎপাদনের এমন একটি স্তর, যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়। উৎপাদন বাড়লে এককপ্রতি উৎপাদন ব্যয় কমে যায়। তাছাড়া কম খরচে পণ্য উৎপাদন হওয়ায় পণ্যের মূল্য ও কম নির্ধারিত হয়। এতে ক্রেতারা কম মূল্যে পণ্য কিনতে পারে এবং বিক্রি ও মুনাফা বাড়ার সম্ভাবনা তৈরি হয়। কাম্য উৎপাদন মাত্রায় সর্বোচ্চ মুনাফা অর্জন সম্ভব। সুতরাং, কাম্য মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
'কাম্যমাত্রায় উৎপাদন করা একটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক' - ব্যাখ্যা করো।
উত্তর