উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি উৎপাদনের মাত্রা অনুযায়ী কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি উৎপাদনের মাত্রা অনুযায়ী মাইক্রো বা অতিক্ষুদ্র শিল্প। রূপগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত প্রতিষ্ঠানই হলো উৎপাদনধর্মী শিল্প প্রতিষ্ঠান। এর মূলধন ১০ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা বা শ্রমিক সংখ্যা ১ থেকে ২৫ জন বা তার কম হলে জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী এটি মাইক্রো বা অতিক্ষুদ্র শিল্প। 'ক' প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদনের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে। অর্থাৎ, এটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। এখানে ২০ জন শ্রমিক কর্মরত আছে। জমি ও বিল্ডিং ছাড়া এর স্থায়ী সম্পদ অর্থাৎ মূলধনের পরিমাণ হলো ৫০ লক্ষ টাকা। জাতীয় শিল্পনীতি ২০২২-এ মাইক্রো বা অতিক্ষদ্র শিল্পের বৈশিষ্ট্যের সাথে এ প্রতিষ্ঠানটির মূলধন ও শ্রমিক-সংখ্যার মিল আছে। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি মাইক্রো বা অতিক্ষুদ্র শিল্প।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি উৎপাদনের মাত্রা অনুযায়ী কোন ধরনের? ব্যা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর