'মাত্রাজনিত ব্যয় সংকোচ স্তর অতিক্রম করে উৎপাদন বাড়ালে গড় ব্যয় বৃদ্ধি পায়'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির মাত্রাজনিত ব্যয় সংকোচন স্তর হলো ১৫,০০০ একক পর্যন্ত। উৎপাদনের পরিমাণ বাড়ানোর সাথে সাথে গড় ব্যয় কমাকে মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলা হয়। এ ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমার পর আবার বাড়তে থাকে। তখন ঐ স্তরকে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা বলা হয়। উদ্দীপকের চিত্রে শ্যামলি এন্টারপ্রাইজের গড় উৎপাদন ব্যয় পণ্য উৎপাদন বাড়ানোর সাথে সাথে কমতে থাকে। যেমন: ৫,০০০ এককে গড় ব্যয় ছিল ১০ টাকা, ১০,০০০ এককে ৬ টাকা এবং ১৫,০০০ এককে ছিল ৪ টাকা। এভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানোর সাথে সাথে গড় ব্যয় ক্রমান্বয়ে কমতে থাকাকে মাত্রাজনিত ব্যয় সংকোচন বলা হয়। প্রতিষ্ঠানটির কাম্য উৎপাদন মাত্রা হলো ১৫,০০০ একক। [চিত্র] প্রতিষ্ঠানটির মাত্রাজনিত ব্যয় সংকোচের স্তর ১৫,০০০ এককে শেষ হয়েছে। এ স্তরের বেশি উৎপাদন করলে যেমন ২০,০০০ একক উৎপাদন ( করলে গড় ব্যয় হবে ৪ টাকার বেশি। কারণ গড় ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমে। তারপর তা বাড়তে থাকে। তাই বলা যায়, মাত্রাজনিত ব্যয় সংকোচ স্তর অতিক্রম করে উৎপাদন বাড়ালে গড় ব্যয় বেড়ে যায়।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
'মাত্রাজনিত ব্যয় সংকোচ স্তর অতিক্রম করে উৎপাদন বাড়ালে গড় ব্যয় বৃদ্ধ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
প্রতিষ্ঠানটির মাত্রাজনিত ব্যয় সংকোচের স্তর ১৫,০০০ এককে শেষ হয়েছে। এ স্তরের বেশি উৎপাদন করলে যেমন ২০,০০০ একক উৎপাদন ( করলে গড় ব্যয় হবে ৪ টাকার বেশি। কারণ গড় ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমে। তারপর তা বাড়তে থাকে। তাই বলা যায়, মাত্রাজনিত ব্যয় সংকোচ স্তর অতিক্রম করে উৎপাদন বাড়ালে গড় ব্যয় বেড়ে যায়।