জনাব তপনের প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব তপনের প্রতিষ্ঠানটি ক্ষুদ্র শিল্প। স্বল্প পুঁজি ও স্বল্পসংখ্যক কর্মচারী/শ্রমিক নিয়ে এক মালিকানা, অংশীদারি অথবা সমবায়ের ভিত্তিতে গড়ে ওঠা ছোট আকাড়ের শিল্পকে ক্ষুদ্র শিল্প বলে। উৎপাদন ক্ষেত্রে, জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি বা ৩১ থেকে ১২০ জন শ্রমিক থাকলে ক্ষুদ্র শিল্প হিসেবে গণ্য করা হবে। ক্ষুদ্র শিল্প মূলত যারা মাঝারি এবং বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়তে পারেনা তাদের জন্য। উদ্দীপকের জনাব তপন ৮০ লক্ষ টাকা এবং ৯৯ জন কর্মী নিয়ে সাভারে বেবি চয়েজ নামে একটি বাচ্চাদের পোষাক তৈরির কারখানা স্থাপন করেন। তার এমন প্রতিষ্ঠান নিঃসন্দেহে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। কারণ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানেই মূলত কম মূলধন এবং কম সংখ্যক শ্রমিক নিয়ে কাজ করা হয়।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
জনাব তপনের প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর