“কাম্য উৎপাদন মাত্রায় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়।”- ব্যাখ্যা কর।
উত্তর: কাম্য উৎপাদন মাত্রা বলতে প্রতিষ্ঠানের উৎপাদন অবস্থার এমন একটা পর্যায়কে বোঝায় যেখানে গড় ব্যয় সর্বনিম্ন হয় । কাম্য উৎপাদন মাত্রার অন্যতম একটি সুবিধা হলো এর মাধ্যমে সৰ্বাধিক মুনাফা অর্জন করা সম্ভব। কাম্য উৎপাদন মাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন ব্যয় অর্জনের পাশাপাশি সর্বোচ্চ মুনাফার বিষয়টিও নিশ্চিত হয়। কাম্যমাত্রায় উৎপাদন করা হলে একদিকে যেমন এককপ্রতি গড় ব্যয় সর্বনিম্ন হয়, অন্যদিকে তেমনি উৎপাদিত পণ্যও অবিক্রীত থাকে না। ফলে কাম্য উৎপাদন মাত্রায় প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
“কাম্য উৎপাদন মাত্রায় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়।”- ব্যাখ্যা কর।
উত্তর