'মাত্রাজনিত ব্যয় সংকোচনের মাধ্যমে মীম ফেব্রিক্স বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারবে।'- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: মাত্রাজনিত ব্যয় সংকোচনের মাধ্যমে মীম ফেব্রিক্স বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ পেতে পারে বলে আমি মনে করি। মাত্রাজনিত ব্যয় সংকোচন বলতে একটি সুনিদিষ্ট স্তর পর্যন্ত উৎপাদন বৃদ্ধির সাথে সাথে পণ্যের এককপ্রতি গড় উৎপাদন খরচ কমানোকে বোঝায়। মীম ফেব্রিক্স-এর পণ্য উৎপাদন ব্যয় এককপ্রতি ১০০ টাকা। কিন্তু জীম ফেব্রিক্সের পণ্য উৎপাদন ব্যয় এককপ্রতি ৮০ টাকা, উৎপাদন ব্যয়ের ওপর ১৫% মুনাফা ধরে পণ্য বিক্রয় করায় বাজারে মীম ফেব্রিক্সের চেয়ে জীম ফেব্রিক্সের বিক্রয় বৃদ্ধি পেয়েছে। এ কারণে জীম ফেব্রিক্সের প্রায় ৪০ লক্ষ টাকা লাভ বেশি হয়েছে। অপরদিকে মীম ফেব্রিক্সের অনেক পণ্য অবিক্রিত অবস্থায় রয়ে গেছে। মীম ফেব্রিক্সের পণ্যমূল্য জীম ফেব্রিক্সের চেয়ে এককপ্রতি ২০ টাকা বেশি। এর মূল কারণ, জীম ফেব্রিক্স উৎপাদনে মিতব্যয়িতা অর্জন করেছে। এক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মীম ফেব্রিক্সের মিতব্যয়ী মাত্রা বা মাত্রাজনিত ব্যয় সংকোচন ধারণার প্রয়োগ করা উচিত। এজন্য প্রতিষ্ঠানটিকে তার উৎপাদনের পরিমাণ নির্দিষ্ট স্তর পর্যন্ত বৃদ্ধি করতে হবে। ফলে তাদের এককপ্রতি উৎপাদন খরচ ১০০ টাকা থেকে কমে আসবে। এতে প্রতিষ্ঠানটি জীম ফেব্রিক্সের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে সমর্থ হবে। সুতরাং মাত্রাজনিত ব্যয় সংকোচন ধারণার প্রয়োগের মাধ্যমেই মীম ফেব্রিক্স বর্তমান পরিস্থিতি থেকে নিজের উত্তরণ ঘটাতে পারবে।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
'মাত্রাজনিত ব্যয় সংকোচনের মাধ্যমে মীম ফেব্রিক্স বর্তমান পরিস্থিতি থ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর