প্রশিক্ষণ গ্রহণ শ্রমের দক্ষতা উন্নয়নে কি ভূমিকা রাখে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমের শ্রমের দক্ষতার উন্নয়ন ঘটে, উক্তিটির সাথে আমি একমত। যে প্রক্রিয়ায় মানুষকে কাজে দক্ষ করে গড়ে তোলা হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমের দক্ষতা বৃদ্ধি পায়। অন্যদিকে, দ্রব্যের গুণগতমান অক্ষুণ্ণ রেখে কোনো সময়ে একজন শ্রমিকের অধিক উৎপাদন করার সক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে। উদ্দীপকের মি. আনছার একজন জেলে । তিনি রাজশাহীর চলন বিল এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি চলন বিলে পানি কমে যাওয়ায় ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন। দক্ষতার সাথে রিকশা চালানোর লক্ষ্যে তিনি ট্রাফিক কর্তৃপক্ষের নিকট হতে ৩ দিনের ট্রেনিং গ্রহণ করেন। মি. আনছার ট্রাফিক কর্তৃপক্ষ থেকে যে ৩ দিনের ট্রেনিং গ্রহণ করেন, তাতে তার কাজে দক্ষতা বৃদ্ধি পাবে। দক্ষতা বৃদ্ধি পেলে সে তার কাজকে আরও সুশৃঙ্খলভাবে সম্পাদন করতে পারবে। কারণ দক্ষতা বৃদ্ধির সাথে শ্রমের দক্ষতার মিল রয়েছে। তাই আমি মনে করি, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমের শ্রমের দক্ষতার উন্নয়ন ঘটে ।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
প্রশিক্ষণ গ্রহণ শ্রমের দক্ষতা উন্নয়নে কি ভূমিকা রাখে উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর