"কাস্টমাইজেশনের প্রয়োগের মাধ্যমে বাস কর্তৃপক্ষ লোকসান এড়াতে সক্ষম হয়েছে”- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'কাস্টমাইজেশনের প্রয়োগের মাধ্যমে বাস কর্তৃপক্ষ লোকসান এড়াতে সক্ষম হয়েছে'- উক্তিটির সাথে আমি একমত। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা বৃদ্ধি পায়। উদ্দীপকে 'সেবা লাইন' পরিবহন নিয়মিতভাবে ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল করে। সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজার রুটে বিলাসবহুল ট্রেন চালু হওয়ায় পরিবহনটিতে লোকসানের আশঙ্কা দেখা দেয়। তবে পরিস্থিতি সামাল দিতে বাস কর্তৃপক্ষ গাড়িতে বায়ো টয়লেট, নাস্তার ব্যবস্থা এবং স্লিপার কোচ যুক্ত করেন। এর ফলে যাত্রীদের বাস ভ্রমণে আগ্রহ বাড়ে এবং যাত্রীর সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য তাদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত যে সেবা প্রদান করে তা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার অন্তর্গত। ক্রেতাকেন্দ্রিকতার, ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য বা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। যার দরুন উদ্দীপকের প্রতিষ্ঠানটিও ব্যাপক সফলতা অর্জন করে। তাই নিঃসন্দেহে বলা যায়, কাস্টমাইজেশনের প্রয়োগের মাধ্যমে বাস কর্তৃপক্ষ লোকসান এড়াতে সক্ষম হয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"কাস্টমাইজেশনের প্রয়োগের মাধ্যমে বাস কর্তৃপক্ষ লোকসান এড়াতে সক্ষম হ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর