জনাব আকাশের প্রতিষ্ঠানটি কোন ধরনের ভোগ্যপণ্য উৎপাদনে নিয়োজিত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আকাশের প্রতিষ্ঠানটি ভোগ্যপণ্যের অন্তর্গত শপিং পণ্যের উৎপাদনে নিয়োজিত। যেসব পণ্য ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে, সেগুলোকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ে ক্রেতা বা ভোক্তারা পূর্বপরিকল্পনা গ্রহণ করে এবং এজন্য তারা সময় ও শক্তি ব্যয় করতেও কুণ্ঠাবোধ করে না। যেমন- রেডিও, টিভি, দামি শাড়ি, গহনা ইত্যাদি। উদ্দীপকে জনাব আকাশ চট্টগ্রামের হালিশহর এলাকায় 'আধুনিক ফার্নিচার' নামে একটি শো-রুম প্রতিষ্ঠা করেন। তিনি ফার্নিচার তৈরিতে মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ ব্যবহার করেন। পাশাপাশি অভিজ্ঞ ও দক্ষ কারিগর দ্বারা অল্প খরচে ফার্নিচার সামগ্রী তৈরি করেন। উক্ত ফার্নিচার ক্রয়ের ক্ষেত্রে ভোক্তারা অনেক চিন্তা-ভাবনা করে ক্রয় করেন, যা শপিং পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আকাশের প্রতিষ্ঠানটি ভোগ্যপণ্যের অন্তর্গত শপিং পণ্যের উৎপাদনে নিয়োজিত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
জনাব আকাশের প্রতিষ্ঠানটি কোন ধরনের ভোগ্যপণ্য উৎপাদনে নিয়োজিত? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর