উৎপাদন ব্যবস্থাপনার প্রবণতা বিবেচনাপূর্বক উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো উৎপাদন ব্যবস্থাপনার প্রবণতা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা অনুসরণ। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা বৃদ্ধি পায়। উদ্দীপকে জনাব মিঠু ঢাকার উত্তরার বিলাসবহুল আধুনিক মানের একটি ফ্ল্যাট ক্রয় করেন। তার ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন করার জন্য 'স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইন লি.' নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন। প্রতিষ্ঠানটি জনাব মিঠুর রুচি ও চাহিদা বিবেচনায় এনে ফ্ল্যাটের ডিজাইন করেন। এতে জনাব মিঠু অত্যন্ত সন্তুষ্ট হন। মিঠু তার সন্তুষ্টির বিষয়টি অন্যান্য পরিচিতজনদের জানান। ফলে অন্যান্য বাড়ির মালিকরাও ইন্টেরিয়র ডিজাইনের জন্য একই প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়ে। এখানে দেখা যাচ্ছে, 'স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইন লি.' জনাব মিঠুর তথা গ্রাহকের স্বতন্ত্র চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করেন; যা কাস্টমাইজেশনের অন্তর্গত। ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য বা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও কাস্টমাইজেশন ধারণাকে অনুসরণ করে। ফলে তাদের ইন্টেরিয়র ডিজাইনের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা লাভে সক্ষম হয়।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উৎপাদন ব্যবস্থাপনার প্রবণতা বিবেচনাপূর্বক উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠা…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর