জনাব গিয়াসউদ্দীন কি উৎপাদনের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব গিয়াসউদ্দিন সেবা উৎপাদনের সাথে জড়িত। কতিপয় সুনির্দিষ্ট ও অদৃশ্যমান কাজ, সুবিধা এবং তৃপ্তি যা মানবীয় বা প্রযুক্তিগত বৈশিষ্ট্যের সমন্বয়ের মাধ্যমে অভাব পূরণ করতে পারে এবং বিভিন্ন পক্ষের মধ্যে লেনদেন করা যায় তাকে সেবা বলা হয়। সেবা এমন একটি বিষয় যা দেখা যায় না স্পর্শও করা যায় না; কিন্তু মানুষের অভাব ও চাহিদা পূরণ করে থাকে। যেমন- শিক্ষা সেবা, চিকিৎসা সেবা, আইনি সেবা ইত্যাদি সেবা খাতের মধ্যে অন্যতম। উদ্দীপকের জনাব গিয়াসউদ্দিন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। তিনি দীর্ঘদিন ধরে ধানমন্ডিতে চেম্বার স্থাপন করে চোখের চিকিৎসা করে আসছেন। এক্ষেত্রে জনাব গিয়াসউদ্দিন যে ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করেন তা দেখা বা স্পর্শ করা যায় না।। এছাড়া এরূপ কাজকে ডাক্তার গিয়াসউদ্দিন থেকে বিচ্ছিন্নও করা যাবে না; যা সেবা উৎপাদনকে নির্দেশ করছে। সুতরাং এটি স্পষ্ট যে, জনাব গিয়াসউদ্দিন সেবা উৎপাদন করছেন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
জনাব গিয়াসউদ্দীন কি উৎপাদনের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর