"ক্রেতাকেন্দ্রিকতার যথাযথ অনুসরণই ব্যবসায়ের সফলতার মূল কারণ” – তুমি কি একমত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। -
উত্তর: "ক্রেতাকেন্দ্রিকতার যথাযথ অনুসরণই ব্যবসায়ের সফলতার মূল কারণ" - উক্তিটির সাথে আমি একমত। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা অর্জন ত্বরান্বিত হয়। উদ্দীপকে জনাব আবির পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা বেড়াতে যাবেন। তিনি ড্রিম পার্ক ও রিসোর্ট -এর সাথে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ তাদের কার্যক্রম এমনভাবে পরিচালনা করেন যাতে সকল ধরনের গ্রাহকের পছন্দ ও চাহিদা অনুযায়ী সুবিধা প্রদান করতে পারেন। এতে প্রতিষ্ঠানটি সুনামের সাথে গ্রাহকদের সন্তুষ্ট করতে পারছে। কর্তৃপক্ষের প্রতিটি ক্রেতার জন্য চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার অন্তর্গত। ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য বা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। অনুরূপভাবে বলা যায়, উদ্দীপকের ড্রিম পার্ক ও রিসোর্টের সফলতার মূল কারণ হলো ক্রেতাকেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"ক্রেতাকেন্দ্রিকতার যথাযথ অনুসরণই ব্যবসায়ের সফলতার মূল কারণ” – তুমি…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর