উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের নির্দিষ্ট যুগের উল্লেখপূর্বক জনাব গিয়াসউদ্দিনের ব্যবসায়িক সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে জনাব গিয়াসউদ্দিনের সফলতার পেছনে উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগের ভূমিকা রয়েছে। উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান সময়কালকে আধুনিক যুগ বলা হয়। ১৯৫০ সালের পর এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগে উৎপাদনে আধুনিক কৌশল, কম্পিউটারাইজড পদ্ধতি ও বিভিন্ন পরিসংখ্যানিক তত্ত্ব ব্যবহার করা হয়। উদ্দীপকে জনাব গিয়াসউদ্দিন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ।বর্তমানে তাঁর অনেক প্রতিযোগী সৃষ্টি হওয়ায় তিনি প্রশিক্ষণ গ্রহণপূর্বক কম্পিউটার প্রযুক্তি ও সরঞ্জামাদি ব্যবহার করে চোখের ফ্যাকো সার্জারিসহ রেটিনার বিভিন্ন চিকিৎসা প্রদান করা শুরু করেছেন। ফলে তার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। তিনি একজন সফল চক্ষুরোগ, চিকিৎসক হিসেবে সকলের নিকট সমাদৃত। উক্ত চক্ষুরোগ চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগকে নির্দেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে ব্যাপক অগ্রগতি লাভ করে। এ সময় উৎপাদন ব্যবস্থাপনায় PERT, CPM, Linear Programming সহ বিভিন্ন পদ্ধতি চালু হয়। এরপর কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তোলে। উৎপাদনের সমস্যা সমাধানে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। এসব ব্যবস্থাই হলো আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনা। উদ্দীপকেও আধুনিক যুগ অনুসরণ করে ডাক্তার গিয়াসউদ্দিন চিকিৎসায় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের নির্দিষ্ট যুগের উল্লেখপূর্বক জনাব গ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর