জনাব আজিজ কর্তৃক সম্পাদিত কাজগুলো কোন ধরনের ব্যবস্থাপনা? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আজিজ কর্তৃক সম্পাদিত কাজগুলো উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। কাঁচামাল কে পরিণত পণ্যে রূপান্তর করার কার্যাবলী, পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহকরণ,তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় হলো উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনা সামগ্রিক ব্যবস্থাপনার একটি অংশ। কোন প্রতিষ্ঠানে যে অংশ কাঁচামালকে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করে সে অংশের সাথে উৎপাদন ব্যবস্থাপনা জড়িত। উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ হল: উৎপাদনের কার্যকর পরিকল্পনা এবং কার্য পরিচালনা করা। পণ্য নকশা করণ,পণ্য উৎপাদন ও বন্টনের জন্য প্রস্তুতকরণ পর্যন্ত উৎপাদন ব্যবস্থাপনার কার্যক্রম জড়িত। উদ্দীপকে, জনাব আজিজের মেঘলা ফার্নিচার নামে একটি আসবাবপত্র উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি নিজে কাঁচামাল সংগ্রহ, পুর্বানূমান, কাজ পরিচালনা,রূপান্তরকরণ সহ একটি কাজের সাথে জড়িত। তার প্রতিষ্ঠানের উন্নত মানের আসবাবপত্র তৈরি হওয়ায় সুনাম ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানটি আসবাবপত্র তৈরির জন্য কাঁচামাল সংগ্রহ, পুর্বাণুমান, পরিকল্পনা ও রূপান্তর সহ সকল কাজের সাথে জড়িত যা উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব আজিজ কর্তৃক সম্পাদিত কাজগুলো উৎপাদন ব্যবস্থাপনার সাথে জড়িত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
জনাব আজিজ কর্তৃক সম্পাদিত কাজগুলো কোন ধরনের ব্যবস্থাপনা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর