শুধু কাস্টমাইজেশনের কারণে উদ্দীপকের ব্যবসায়ীটি যথাযথ সাফলতা অর্জন করেছে- তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: হ্যাঁ! কাস্টমাইজেশন এর কারণেই উদ্দীপকের ব্যবসায়ীটি যথাযথ সাফল্য অর্জন করেছে বলে আমি মনে করি। কাস্টমাইজেশন এর অভিধানিক অর্থ হলো ক্রেতা কেন্দ্রিকতা। কাস্টমাইজেশন বলতে বোঝায়, বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ বা প্রয়োজন অনুযায়ী পণ্য তৈরি করে তার সরবরাহ করা। কাস্টমাইজেশন এর পণ্যের মান,আকার, সংখ্যা, মোড়কীকরণ ইত্যাদি কে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ বলা যায়, কোন বিশেষ ক্রেতা বা ক্রেতা গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তাদের চাহিদা ও মর্যাদার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট বাজারে বিশেষ ধরনের পণ্য সরবরাহ করার কৌশলই হলো কাস্টমাইজেশন। এক্ষেত্রে উৎপাদক ভোক্তার চাহিদা অনুযায়ী পন্যের ডিজাইন ও উৎপাদন করে থাকেন। উদ্দীপকে, বান্দরবান হোটেল লাবনীর সেবার মান বেশ উন্নত। তাই এই হোটেলে দেশি-বিদেশি বহু পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রীতি নেপাল থেকে একজন শিক্ষার্থী শিক্ষা সফরে বান্দরবান এসে হোটেল লাবনীতে ওঠে।হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদা মত খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুবিধার ব্যবস্থা করে। শিক্ষার্থীরা তাদের পছন্দমত সেবা পেয়ে উপকৃত হয়। ফলে হোটেলের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়ে। উদ্দীপকে হোটেল লাবনী তার ব্যবসায় কাস্টমাইজেশন কে গুরুত্ব দিয়ে নানানসেবা যুক্ত করেছেন। কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা প্রতিষ্ঠানের নিজস্ব মান ও ডিজাইনের বিপরীতে ক্রেতাদের পছন্দ ও রুচিকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকে। মূলত এই কারণেই বান্দরবান হোটেল লাবনী তার গ্রাহকদেরকে তাদের পছন্দমত সকল সেবা দিয়ে থাকেন। এ কারণেই তার সুনাম দেশের বাইরে ছড়িয়ে পড়ে। তাই বলা যায়, কাস্টমাইজেশন এর কারণেই উদ্দীপকের ব্যবসায়ীটি যথাযথ সফলতা অর্জন করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
শুধু কাস্টমাইজেশনের কারণে উদ্দীপকের ব্যবসায়ীটি যথাযথ সাফলতা অর্জন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর