বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতাকেন্দ্রিক হচ্ছে? ব্যাখ্যা করো।
উত্তর: চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, পণ্যের ডিজাইন, মান উন্নয়ন এবং নিয়ন্ত্রণসহ অন্যান্য কাজের সমষ্টিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয়। কিন্তু প্রত্যেক ক্রেতার চাহিদা ও প্রয়োজনে ভিন্নতা লক্ষ করা যায়। ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনের ভিন্নতাকে বিবেচনা করে উৎপাদন ও বিপণন কর্মকাণ্ড পরিচালনা করা হলে ক্রেতা সন্তুষ্টি অর্জন সম্ভব হয়। তাই বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা ক্রেতাকেন্দ্রিক হচ্ছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতাকেন্দ্রিক হচ্ছে? ব্যাখ্যা করো।
উত্তর