"উন্নতমানের পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিযোগিতা মোকাবিলা করা সম্ভব” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: "উন্নতমানের পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিযোগিতা মোকাবিলা করা সম্ভব”- উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান। এই প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান উপায় হলো পণ্যের গুণগত মান নিশ্চিত করা। উন্নতমানের পণ্য ক্রেতাদের আস্থা অর্জনের পাশাপাশি বাজারে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধি করে। উদ্দীপকে জনাব রহিম একটি স্টিল মিলের মালিক। তিনি উন্নত মানের পণ্য উৎপাদন করতে দক্ষ কর্মী নিয়োগ দেন। এছাড়া পণ্য উৎপাদনে তিনি উন্নতমানের কাঁচামাল এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করেন। ফলে তিনি মানসম্মত সরবরাহের মাধ্যমে বাজারে প্রতিযোগিতায় এগিয়ে আছেন। উচ্চ মানসম্পন্ন পণ্য ক্রেতাদের পণ্যের প্রতি আকৃষ্ট করে। ফলে ক্রেতারা বারবার তা ক্রয় করে। এর ফলে বাজারে প্রতিষ্ঠানের একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়। প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও মুনাফা বৃদ্ধি পায়। জনাব রহিমের গৃহীত কৌশল তাকে মানসম্মত পণ্য তৈরিতে সাহায্য করছে। ফলে ক্রেতারা তার পণ্য বেশি বেশি কিনছে, যা প্রতিযোগিতা মোকাবিলা করতে সাহায্য করছে। সুতরাং, উন্নতমানের পণ্য উৎপাদনের মাধ্যমেই উদ্দীপকের প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিযোগিতা মোকাবিলা করা সম্ভব হয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"উন্নতমানের পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিযোগিতা মোকাবিলা করা সম্ভব” উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর