পণ্যের কোন বৈশিষ্ট্যের কারণে গণি মিয়া ক্ষতির সম্মুখীন হচ্ছেন? ব্যাখ্যা কর।
উত্তর: পণ্যের বিনাশশীলতা বৈশিষ্ট্যের কারণে গণি মিয়া ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যে সকল দৃশ্যমান বস্তু মানুষের অভাব পূরণ করে তাকে পণ্য বলে। পণ্য এমন একটি বস্তু যার আকার রয়েছে, জায়গা দখল করে এবং তা ব্যবহারে মানুষের অভাব পূরণ হয়। পণ্যের সংরক্ষণযোগ্যতা থাকলেও কিছু পণ্য সময়মত সংরক্ষণ করা না গেলে তার পচনশীলতা রয়েছে। পণ্যের এই পচনশীলতাকে বিনাশশীলতা বলে। উদ্দীপকে গণি মিয়া গ্রামে বসবাস করেন। বাড়িতে বেশ কিছু গাভী লালন-পালন করেন। উৎপাদিত দুধ স্থানীয় বাজারে বিক্রি করেন। তবে আবহাওয়া খারাপ থাকলে অর্ধেক দুধ বিক্রি করা সম্ভব হয় না। ফলে দুধ নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হন। এখানে দেখা যাচ্ছে, গণি মিয়া দুধ সংরক্ষণ করতে না পারায় তা নষ্ট বা পচে যায়। পণ্যের এ ধরনের বৈশিষ্ট্যকে বিনাশশীলতা বলে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
পণ্যের কোন বৈশিষ্ট্যের কারণে গণি মিয়া ক্ষতির সম্মুখীন হচ্ছেন? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর