'Oakwood Interior Design Ltd.' এর সফলতা অর্জনের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: 'Oakwood Interior Design Ltd.' এর 'সফলতা অর্জনের কারণ হলো ক্রেতাকেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন ব্যবস্থা। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়কিকরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দেয়। ফলে ক্রেতা উৎপাদক বা সেবাদানকারীর ওপর সন্তুষ্ট থাকে। উদ্দীপকে 'Oakwood Interior Design Ltd.' একটি স্বনামধন্য ইন্টেরিয়র ডিজাইনিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি রং পছন্দ করা থেকে শুরু করে কেবিনেট ডিজাইন, সিলিং ডিজাইন ইত্যাদি ক্ষেত্রে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র পছন্দ-অপছন্দ বিবেচনা করে। তারা ক্রেতাদের স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে একেবারে তাদের পছন্দমতো সেবা প্রদান করে যা ক্রেতাকেন্দ্রিকতা বা কাস্টমাইজেশনকে প্রকাশ করে। যার ফলে প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা অর্জনে সক্ষম হয়। ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। যার দরুন উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা অর্জন করে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
'Oakwood Interior Design Ltd.' এর সফলতা অর্জনের কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর