“উৎপাদনশীলতা হ্রাস চ্যালেঞ্জ সৃষ্টি করে”- ব্যাখ্যা কর।
উত্তর: কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তাদের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে তা একদিকে যেমন প্রতিষ্ঠানের দক্ষতাকে নির্দেশ করে, অন্যদিকে উৎপাদনশীলতা হ্রাস পেলে তা প্রতিষ্ঠানের অদক্ষতাকে নির্দেশ করে। আর প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে অদক্ষতা পরিলক্ষিত হলে তা প্রতিষ্ঠানের জন্য নানান ধরনের সমস্যার সৃষ্টি করে। যেমন- পণ্যের মান হ্রাস পাওয়া, বাজার হারানো, ক্রেতা আস্থার অবনতি ইত্যাদি। এ বিষয়গুলো প্রতিষ্ঠানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তাই বলা যায়, উৎপাদনশীলতা হ্রাস প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
“উৎপাদনশীলতা হ্রাস চ্যালেঞ্জ সৃষ্টি করে”- ব্যাখ্যা কর।
উত্তর