আইসক্রিম উৎপাদনে 'রুচিতা' উৎপাদন ব্যবস্থাপনার কোন কাজটি অনুসরণ করেনি। ব্যাখ্যা কর।
উত্তর: আইসক্রিম উৎপাদনে উদ্দীপকের 'রুচিতা' উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম কাজ উৎপাদন পরিকল্পনা অনুসরণ করেনি। সুষ্ঠু ও ফলপ্রসূ উৎপাদনকার্য পরিচালনার জন্য উৎপাদন ব্যবস্থাপনা বাস্তবসম্মত উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করেন। পণ্যদ্রব্যের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন কর্মসূচি গ্রহণ করাই হলো উৎপাদন পরিকল্পনা। এর মাধ্যমে কোন ধরনের পণ্য উৎপাদন করা হবে, কী পরিমাণ পণ্য উৎপাদন করা হবে, কখন উৎপাদন করা হবে ইত্যাদি সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্দীপকে ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান 'রুচিতা' এপ্রিল মাসে ৫০,০০০ লিটার কোল্ড কফি উৎপাদন করে যা সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ বিক্রয় হয়ে যায়। এতে উদ্বুদ্ধ হয়ে প্রতিষ্ঠানটি অক্টোবর মাসে ৮০,০০০ লিটার কোল্ড কফি উৎপাদন করে। কিন্তু ঋতু পরিবর্তনের কারণে পরবর্তী চার মাসে অধিকাংশ কোল্ড কফি অবিক্রীত থেকে যায় এবং মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। 'রুচিতা' প্রতিষ্ঠানটি উৎপাদনের সময় এ বিষয়টি পূর্বানুমান করেনি যে অক্টোবর মাসের পর থেকে কোল্ড কফি কম বিক্রয় হবে। অর্থাৎ প্রতিষ্ঠানটি উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করতে পারেনি।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
আইসক্রিম উৎপাদনে 'রুচিতা' উৎপাদন ব্যবস্থাপনার কোন কাজটি অনুসরণ করেন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর