“ঢাকায় সরবরাহ দেওয়ার ফলে পণ্যটির ধরন পরিবর্তিত হয়েছে।”- বিষয়টি মূল্যায়ন কর।
উত্তর: "ঢাকায় সরবরাহ দেওয়ার ফলে পণ্যটির ধরন পরিবর্তিত হয়েছে।" উক্তিটির সাথে আমি একমত। বর্তমানে তাদের শাড়িটি শিল্প পণ্যের অন্তর্গত। যে সকল পণ্য উৎপাদন কিংবা পুনঃপ্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত হয় তাকে শিল্পপণ্য বলে। এরূপ পণ্য সংগ্রহের উদ্দেশ্য হচ্ছে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা। শিল্পপণ্যের ক্রেতার সংখ্যা সীমিত। শিল্পপণ্য ক্রয়ে অধিক সময় ব্যয় করতে হয় না। উদ্দীপকে নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা মানিক মিয়া পেশায় একজন তাঁতি। পেশাগত দক্ষতা ও অদম্য ইচ্ছার কারণে তিনি স্থানীয়ভাবে শাড়ি তৈরির কারখানা দিয়েছেন। তাদের উৎপাদিত শাড়ির, সিংহভাগ ঢাকায় মহাজনদের নিকট সরবরাহ করেন। ঢাকার মহাজনরা তা পুনঃপ্রক্রিয়া করে নিজস্ব ব্র্যান্ডে বাজারে ছাড়ে। এখানে দেখা যাচ্ছে, ঢাকার মহাজনরা শাড়িটি চূড়ান্ত ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করেন না; বরং চূড়ান্ত পণ্য উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করেন। তাই ক্রয়ের উদ্দেশ্য অনুযায়ী শাড়িটি শিল্পপণ্যের অন্তর্গত। শিল্পপণ্যের ক্রেতারা সাধারণত একসাথে বেশি পরিমাণে পণ্য কেনে। কারণ উৎপাদন প্রক্রিয়া গতিশীল রাখা এবং যথাসময়ে বাজারে ভোগ্যপণ্য সরবরাহের জন্য এটি অত্যন্ত জরুরি। এ সকল পণ্য অসম্পূর্ণ পণ্য হিসেবে বিবেচিত হয়। কেননা, এটিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও অধিকাংশ পণ্য ঢাকায় মহাজনদের কাছে একত্রে বিক্রয় করে। আবার তারা উক্ত পণ্য কাঁচামাল হিসেবে ব্যবহার করে। ফলে ঢাকার মহাজনদের নিকট সরবরাহের মাধ্যমে শাড়িটি শিল্পপণ্য হিসেবে গণ্য হয়।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
“ঢাকায় সরবরাহ দেওয়ার ফলে পণ্যটির ধরন পরিবর্তিত হয়েছে।”- বিষয়টি মূল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর