“কাস্টমাইজেশন ক্রেতার স্বতন্ত্র চাহিদা পূরণ করে"- ব্যাখ্যা কর।
উত্তর: বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলে তাকে কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিক বলে। এক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়কিকরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। সাধারণত অটোমোবাইল, বড় বড় যন্ত্রপাতি তৈরি, উড়োজাহাজ তৈরি, কেমিক্যাল সামগ্রী উৎপাদন, অস্ত্র-শস্ত্র তৈরি ও সরবরাহ, ফ্যাশন হাউসের জন্য বিশেষ ধরনের পোশাক তৈরি, বিশেষ অনুষ্ঠানের জন্য পণ্য তৈরি প্রভৃতি ক্ষেত্রে কাস্টমাইজেশনের প্রয়োগ লক্ষ করা যায়। এক্ষেত্রে ক্রেতার স্বতন্ত্র চাহিদা পূরণের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
“কাস্টমাইজেশন ক্রেতার স্বতন্ত্র চাহিদা পূরণ করে"- ব্যাখ্যা কর।
উত্তর