সেবা কী পণ্য? ব্যাখ্যা কর।
উত্তর: সেবা হচ্ছে সুনির্দিষ্ট ও অদৃশ্যমান কাজ, যা অভাব পূরণ করতে। পারে এবং এক পক্ষ অন্য পক্ষের সঙ্গে লেনদেন করতে পারে। আপাতদৃষ্টিতে পণ্য ও সেবাকে একটি বস্তু হিসেবে গণ্য করা হলেও চূড়ান্ত বিচারে এদের মধ্যে পার্থক্য লক্ষ করা যায়। যেমন- পণ্যের ক্ষেত্রে দৃশ্যমান এবং আকার থাকা বাধ্যতামূলক, সেবার ক্ষেত্রে তা নয়। আবার পণ্য ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা গেলেও সেবার ক্ষেত্রে তার সুযোগ নেই। পণ্য ও পণ্যের উৎপাদন আলাদা সত্তা হলেও সেবা ও সেবাদানকারী একই সত্তা। সুতরাং সেবা পণ্য নয়।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
সেবা কী পণ্য? ব্যাখ্যা কর।
উত্তর