কাশেম এবং হাশেমের ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে কোনো ভিন্নতা আছে কি? বিশ্লেষণ কর।
উত্তর: কাশেম এবং হাশেমের ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে পণ্যের পার্থক্যগত ভিন্নতা আছে। কাশেম দ্রব্য উৎপাদন করে আর অন্যদিকে হাশেম সেবা উৎপাদন করে। যে সকল দৃশ্যমান বস্তু মানুষের অভাব মেটাতে সক্ষম এবং বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপন করা হয় তাকে দ্রব্য বলে। আবার যে সকল অদৃশ্যমান বিষয় মানুষের অভাব পূরণ করতে পারে তাকে সেবা বলে। কিছু ভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে দ্রব্য ও সেবাকে আলাদা করা যায়। উদ্দীপকে কাশেম ও হাশেম দুই ভাই। কাশেম আরবপুর মোড়ে একটি দই তৈরির কারখানা স্থাপন করেন। অন্যদিকে, হাশেম তার বন্ধুদের নিয়ে একাডেমিক কোচিং সেন্টার চালু করেছে। এখানে কাশেম দ্বারী উৎপাদিত দই একটি দ্রব্য যা দৃশ্যমান ও মানুষের অভাব পূরণ করতে পারে। অন্যদিকে হাশেম একটি একাডেমিক কোচিং সেন্টার চালু করে যেখানে শিক্ষা কার্যক্রম সম্পাদিত হয়। উক্ত কাজটি দৃশ্যমান না হলেও তা মানুষের অভাব পূরণ করতে পারে। ফলে তার কাজকে সেবা বলা যায়। দ্রব্যের নির্দিষ্ট আকার রয়েছে যা দৃশ্যমান ও জায়গা দখল করে। আবার দ্রব্যের মালিকানা পরিবর্তন করা যায়। অন্যদিকে সেবা অদৃশ্যমান, মালিকান পরিবর্তন করা যায় না এবং সেবাকে সেবাদানকারী থেকে আলাদা করা যায় না। এ সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে দ্রব্য ও সেবাকে ভিন্ন কার্যক্রম হিসেবে বিবেচনা করা যায়। উদ্দীপকের কাশেম ও হাশেমের কর্মকাণ্ডের এ সকল বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যামান। তাই দুই ভাই নিজেদের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করলেও তাদের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য লক্ষ করা যায়। তাদের মধ্যে কাশেমের কাজটি হচ্ছে দ্রব্য উৎপাদন ও হাশেমের কাজ হলো সেবা উৎপাদন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
কাশেম এবং হাশেমের ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে কোনো ভিন্নতা আছে কি? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর