'কাস্টমাইজেশনের যথাযথ ব্যবহারই হোটেল আফরিনের সাফল্য অর্জনের মূল কারণ'- বিশ্লেষণ কর।
উত্তর: 'কাস্টমাইজেশনের যথাযথ ব্যবহারেই হোটেল আফরিনের সাফল্য অর্জনের মূল কারণ'- এই বক্তব্যের সাথে আমি একমত। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাকে কাস্টমাইজেশন বলে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কাস্টমাইজেশনের ধারণা প্রয়োগ করে ব্যবসায় ক্ষেত্রে সফলতা অর্জন করছে এবং একই সাথে দীর্ঘমেয়াদে ক্রেতার আনুগত্য ধরে রাখতে সক্ষম হচ্ছে। উদ্দীপকে হোটেল 'আফরিন' দেশি-বিদেশি পর্যটকদের নিকট খুবই সুপরিচিত একটি নাম। সম্প্রতি জাপান থেকে একদল শিক্ষার্থী কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে উক্ত হোটেলে অবস্থান করে। হোটেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চাহিদা ও পছন্দ মোতাবেক সবরকম সুযোগ-সুবিধা প্রদান করার পাশাপাশি পর্যটক দলের সাথে আগত ড্রাইভার ও কর্মচারীদের জন্যও সুলভে সেবা প্রদান করে। ফলে শিক্ষার্থীরা খুবই সন্তুষ্ট হয়। বর্তমানে হোটেলটি দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। কাস্টমাইজেশনের মাধ্যমে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে একেবারেই তার উপযোগী করে পণ্য ও সেবা উৎপাদন এবং বিপণন করা হয়। এতে করে প্রতিষ্ঠানের প্রতি ক্রেতার আনুগত্য বৃদ্ধি পায়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমন্ডিত করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই কাস্টমাইজেশন পদ্ধতি ব্যবহার করে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ছে। তাই বুলা যায়, 'কাস্টমাইজেশনের যথাযথ ব্যবহারেই হোটেল আফরিনের সাফল্য অর্জনের মূল কারণ'- এই বক্তবে্যর সাথে আমি একমত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
'কাস্টমাইজেশনের যথাযথ ব্যবহারই হোটেল আফরিনের সাফল্য অর্জনের মূল কার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর