উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতায় কাস্টমাইজেশনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে বলে কি তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতায় কাস্টমাইজেশনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে বলে আমি মনে করি। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী নিজস্ব মান আকার, সংখ্যা, মোড়কিকরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। উদ্দীপকে 'ফিট এলিগেন্স' টেইলারিং জগতে একটি সুপরিচিত নাম। জনাব মিথুন তার নিজের জন্য একটি কমপ্লিট স্যুট তৈরি করতে উক্ত টেইলারিং শপে যান। সেখানে তিনি স্যুটের ডিজাইনের ক্ষেত্রে নিজস্ব কিছু পছন্দের কথা জানান। প্রতিষ্ঠানটি ঠিক তার চাহিদা মতো স্যুট সরবরাহ করায় তিান খুবহ আনান্দত। এখানে দেখা যাচ্ছে, ফিট এলিগেন্স সেবা উৎপাদনে ক্রেতা বা ভোক্তার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। প্রতিষ্ঠানটি গ্রাহকের পছন্দ অনুযায়ী অর্ডার গ্রহণ করে ও তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী তা সরবরাহ করে। ক্রেতা বা ভোক্তার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে পণ্য বা সেবা পরিবেশনই হচ্ছে কাস্টমাইজেশন। ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। ফলে উদ্দীপকের ফিট এলিগেন্স ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতায় কাস্টমাইজেশনের প্রত্যক্ষ প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর