উদ্দীপকে কোন ধরনের সেবা খাতের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পর্যটন সেবা খাতের কথা উল্লেখ করা হয়েছে। উৎপাদনের যে খাত আমাদের কোনো দৃশ্যমান বস্তু না দিয়ে এমন কিছু বিষয় প্রদান করে যা আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবা খাত বলে। পর্যটন হলো সেবা খাতের একটি উপখাত। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট পর্যটন খাতের অন্তর্ভুক্ত। উদ্দীপকে মি. মামুন কক্সবাজারের একজন শিক্ষিত বাসিন্দা। তিনি চাকরি না পেয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি আবাসিক হোটেল স্থাপন করেন। এখানে দেখা যাচ্ছে, হোটেলটি এমন কিছু বিষয় প্রদান করে যা দৃশ্যমান নয় কিন্তু গ্রাহকদের আবাসিক সুবিধা প্রদান করে। গ্রাহকরা উক্ত সেবা গ্রহণ করলেও তারা হোটেল কিংবা দৃশ্যমান কিছুর মালিকানা গ্রহণ করতে পারে না। তাছাড়া উক্ত হোটেলে ভ্রমণপ্রিয় মানুষ তাদের বিনোদন ও আবাসায়ন অভাব পুরণ করছেন; যা পর্যটন সেবা খাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের সেবা খাতের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর