তুমি কি মনে কর মি. মামুনের কাজটি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে? মতামত দাও।
উত্তর: আমার মতে মি. মামুনের কাজটি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে। ভ্রমণকারীদের যাতায়াত, থাকা, খাওয়া, বিনোদন ও ভ্রমণ-সংক্রান্ত সব ধরনের সেবা নিয়ে গঠিত অর্থনৈতিক ক্ষেত্রকে পর্যটন খাত বলে। অর্থাৎ, মানুষ যখন ঘোরার উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং সেখানে হোটেল, পরিবহন, গাইড, দর্শনীয় স্থান ইত্যাদি সেবা গ্রহণ করে এই পুরো কার্যক্রমই পর্যটন খাতের অন্তর্ভুক্ত। উদ্দীপকে মি. মামুন কক্সবাজারের একজন শিক্ষিত বাসিন্দা। তিনি চাকরি না পেয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি আবাসিক হোটেল স্থাপন করেন। হোটেলে সেবার মান উন্নত হওয়ায় তার গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে। এতে তিনি আরও একটি হোটেল স্থাপনের উদ্যোগ নিলেন। গ্রাহক চাহিদা বৃদ্ধিতে তার আরও একটি হোটেল স্থাপনের সিদ্ধান্তটি যৌক্তিক। পর্যটন খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ বিদেশি পর্যটকরা কোনো দেশে ভ্রমণ করতে এসে হোটেল, পরিবহন, খাবার, কেনাকাটা ও দর্শনীয় স্থানে প্রবেশমূল্য বাবদ যে অর্থ ব্যয় করে, তা সাধারণত তাদের নিজ দেশের বৈদেশিক মুদ্রায় পল্লিশাধ করা হয়। এই অর্থ দেশের ব্যাংক ও অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা হিসেবে জমা হয়। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায়। উদ্দীপকে বাংলাদেশের পর্যটন এলাকা কক্সবাজারের কথা বলা হয়েছে। উক্ত স্থানটি আমাদের দেশে ভ্রমণপ্রিয় মানুষের প্রথম পছন্দ। তাই উক্ত স্থানে হোটেল স্থাপনের মাধ্যমে জনাব মামুন বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যাপক অবদান রাখবেন বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
তুমি কি মনে কর মি. মামুনের কাজটি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে? ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর