কীভাবে নিট দেশজ উৎপাদন নির্ণয় করা যায়?
উত্তর: মোট দেশজ উৎপাদন (GDP) হতে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট দেশজ উৎপাদন (NDP) বলে। কোনো একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদন থেকে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত স্থায়ী সম্পত্তি, যেমন- যন্ত্রপাতি, কলকারখানা, দালানকোঠা ইত্যাদির অপচয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা বাদ দিয়ে নিট দেশজ উৎপাদন নির্ণয় করা হয়। নিট দেশজ উৎপাদন মোট দেশজ উৎপাদনের একটি অংশ মাত্র। নিম্নের সূত্রের সাহায্যে নিট দেশজ উৎপাদন (NDP) নির্ণয় করা যায়- NDP = GDP-DC যেখানে, NDP = নিট দেশজ উৎপাদন; GDP = মোট দেশজ উৎপাদন; DC = মূলধনী সম্পত্তির অবচয়জনিত ব্যয়।
HSC Marketing 1st Paper Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন · সৃজনশীল
কীভাবে নিট দেশজ উৎপাদন নির্ণয় করা যায়?
উত্তর

