দৃশ্যকল্প-২ এ জনাব ইহ্সানের পণ্য উৎপাদনের সিদ্ধান্তটি কোন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে কর? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ জনাব ইহসানের সিদ্ধান্তটি উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমির আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে আমি মনে করি। যা বর্তমান প্রযুক্তির যুগে একটি যৌক্তিক সিদ্ধান্ত। ১৯৫০ সালের পর থেকেই আধুনিক যুগের আবির্ভাব ঘটে। এটি উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান সময়কাল। প্রযুক্তি উন্নয়নের সাথেসাথে উক্ত যুগের উন্নয়ন ঘটে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ জনাব ইহসান বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনায় প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অধিকতর কার্যকর ও মানসম্মত পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয়। এখানে দেখা যাচ্ছে, তিনি উৎপাদন ব্যবস্থাপনার কার্য সম্পাদনের জন্য চিরাচরিত পদ্ধতির বদলে আধুনিক প্রযুক্তি ও নেটওয়ার্কের ব্যবহার করছেন। যা উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং একটি যুগোপযোগী সিদ্ধান্ত। আধুনিক উৎপাদন ব্যবস্থাপনার বিকাশ খুব বেশি দিন আগে ঘটেনি। এমনকি এক শতাব্দী আগেও মানুষ উৎপাদন ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে যথেষ্ট অগ্রগতি হয়। এ সময়ে উৎপাদন ব্যবস্থাপনা ও এর সমস্যা বিশ্লেষণ এবং সমাধানের জন্য বিভিন্ন পদ্ধতি চালু হয়।পরবর্তীতে উৎপাদনের এই বিভিন্ন সমস্যা বিশ্লেষণ ও সমাধানের আধুনিক কৌশল অটমেশন রসায়ন প্রিয়তা চালু করা হয় এবং বিভিন্ন সমস্যার নির্ণয় ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও স্বয়ংক্রিয়তা চালু করা হয়। ১৯৭০ সালের দিকে কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিময় করেছে। কারন কম্পিউটার একই সঙ্গে নির্ভুলতা, দক্ষতা ও অভাবনীয় দ্রুততা নিশ্চিত করে। তাই বলা যায়, জনাব ইহসানের সিদ্ধান্তটি উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ যা বর্তমান প্রতিযোগিতাসম্পন্ন বাজারের জন্য একটি সঠিক সিদ্ধান্ত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ জনাব ইহ্সানের পণ্য উৎপাদনের সিদ্ধান্তটি কোন যুগের সাথ…
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : জনাব ইহ্সান বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনায় প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অধিকতর কার্যকর ও মানসম্মত পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয়।Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর