উদ্দীপকের ব্যবসায়টি কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়টি শিল্প খাতের অন্তর্ভুক্ত। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রয়াস সংশ্লিষ্ট খাতকেই শিল্পখাত বলে। কুটিরশিল্প থেকে শুরু করে ছোট, মাঝারি ও বৃহদায়তন সকল শিল্প এর অন্তর্ভুক্ত। শিল্পখাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করা হয় । উদ্দীপকে জাগরণ সমবায় সমিতি ভোলা জেলার লালমোহনে একটি দুগ্ধ খামার গড়ে তোলে। উক্ত খামারে গাভী ও মহিষ উভয়ই পালন করা হয়। খামারে উৎপাদিত দুধের মান অক্ষুণ্ণ রেখে প্যাকেটজাত করে এবং মহিষের দুধ থেকে দধি তৈরি করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এখানে লক্ষ্যণীয়, গাভী ও মহিষ থেকে প্রাপ্ত দুধের রূপ পরবর্তন করে প্যাকেটজাত আকারে এবং দধি তৈরি করে বাজারজাত করা হয়। অর্থাৎ উক্ত সমবায় সমিতি রূপগত উপযোগ সৃষ্টি করে। সুতরাং উদ্দীপকের ব্যবসায়টি শিল্পখাতের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়টি কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর