হোটেলে উৎপাদন ব্যবস্থাপনার কোন বিষয়টির প্রতি যথাযথ নজর দেয়া হয়নি? ব্যাখ্যা করো।
উত্তর: হোটেলে খাবারের মান ব্যবস্থাপনার প্রতি যথাযথ নজর দেয়া হয়নি। কীভাবে মানসম্মত পণ্য বা সেবা তৈরি করা যাবে, মান উন্নত করা যাবে, মানকে নিয়ন্ত্রণ করা যাবে এবং মানকে প্রতিষ্ঠিত মান হিসেবে দাঁড় করানো যাবে- তা মান ব্যবস্থাপনায় বর্ণিত থাকে। মান ব্যবস্থাপনা অপচয় হ্রাস করে সর্বোচ্চ মুনাফা অর্জনে সহায়তা করে। প্রতিষ্ঠানের মি. সুমন আগ্রাবাদে 'সুরুচি খাবার' নামে একটি হোটেল চালু করেন। স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের কারণে তার হোটেলের সুনাম ছিল। কিন্তু সম্প্রতি খাবারের মান খারাপ হওয়ায় হোটেলটি লোকসানের সম্মুখীন হয়। হোটেলটি খাবারের মান ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেয়নি বলেই লোকসানের সম্মুখীন হয়। এক্ষেত্রে সুমন মান ব্যবস্থাপনা অনুসরণ করলে হোটেলটির কম খরচে মানসম্মত খাবার পরিবেশন করতে পারবে। এতে ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে পারবে। ফলে হোটেলটির পক্ষে মুনাফা অর্জন সহজ হবে। এমনকি হোটেলটি পূর্বের সুনাম আবার ফিরে পাবে। সুতরাং হোটেলটিতে মান ব্যবস্থাপনার প্রতি নজর গুরুত্ব দেয়া উচিত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
হোটেলে উৎপাদন ব্যবস্থাপনার কোন বিষয়টির প্রতি যথাযথ নজর দেয়া হয়নি? ব…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর