জনাব সৈকত এর আর্থিকভাবে সাবলম্বী হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব সৈকতের আর্থিকভাবে সাবলম্বী হওয়ার কারণ হলো কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা। কাস্টমাইজেশন হলো ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্য বা সেবা সামগ্রী তৈরি করে সরবরাহ করা। কাস্টমাইজেশনের ক্ষেত্রে ক্রেতার পছন্দকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি ক্রেতার চাহিদা আলাদাভাবে মূল্যায়ন করা হয়। কাস্টমাইজেশনের উদ্দেশ্য হলো ক্রেতার সাথে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখা। বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলে তাকে কাস্টমাইজেশন বাকিয়েতা কেন্দ্রিকতা বলে। এক্ষেত্রে উৎপাদক তাদের নিজস্ব মান, সংখ্যা ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দেন। কাস্টমাইজেশন প্রক্রিয়া উৎপাদন ক্ষেত্রে নমনীয়তা নিয়ে আসে। উদ্দীপকে আমরা দেখতে পারি, সৈকত বিদেশে পড়ালেখা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রত্যেক ছাত্রের পছন্দ অনুযায়ী উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি সুযোগ করে দেন। এর ফলে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হন। এখানে তিনি প্রত্যেক ছাত্রের পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ভর্তি সুযোগ করে দেয় যা কাস্টমাইজেশন এর অন্তর্ভুক্ত। এর ফলে ছাত্ররা তার নিজের পছন্দের বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পান এবং এর মাধ্যমে জনাব সৈকত আর্থিকভাবে লাভবান হন। সে যদি কাস্টমাইজেশন কে গুরুত্ব না দিয়ে তার নিজের মন মতো বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভর্তির সুযোগ করে দিত তাহলে ছাত্ররা তা পছন্দ করত না। কাস্টমাইজেশনের কারণে ছাত্ররা তাদের পছন্দমত বিশ্ববিদ্যালয় ভর্তি সুযোগ পাচ্ছে বলেই সে আর্থিকভাবে লাভবান হচ্ছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
জনাব সৈকত এর আর্থিকভাবে সাবলম্বী হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর