উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি তাদের রুচিশীল ক্রেতাদের কথা চিন্তা করে স্বতন্ত্র চাহিদা মেটাতে যে ব্যবস্থা গ্রহণ করেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের রুচিশীল ক্রেতাদের জন্য যে ব্যবস্থা গ্রহণ করে সেটি হলো কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা। বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পন্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলে তাকে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা বলে। এক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা ও মোড়কীকরণ ইত্যাদি কে প্রাধান্য না দিয়ে ক্রেতাদের স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। অর্থাৎ বলা যায়, কোন বিশেষ ক্রেতা বা ক্রেতা গুষ্টিকে প্রাধান্য দিয়ে তাদের চাহিদা ও মর্যাদার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট বাজারে বিশেষ ধরনের পণ্য সরবরাহ করা হয়। এক্ষেত্রে উৎপাদক ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্যের ডিজাইন ও উৎপাদন করে থাকেন। বিশেষভাবে পণ্য উৎপাদন করা হয় বলে এক্ষেত্রে পণ্যের দামও বেশি থাকতে পারে। উদ্দীপকে দেখা যায়, ট্রাস্ট টেলিকম লি. মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন মূল্যামানের মোবাইল ফোন প্রস্তুত করে রাখে। সম্প্রীতি প্রতিষ্ঠানটি লক্ষ্য করলো যে তাদের কিছু উচ্চ শ্রেণীর রুচিশীল ক্রেতা মোবাইল ফোনে তাদের পছন্দমত কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রত্যাশা করে । তাই প্রতিষ্ঠানটি ওইসব ক্রেতাদের কথা চিন্তা করে তাদের ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র পছন্দ মত মোবাইল ফোন প্রস্তুতির জন্য অর্ডার দিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করল। কাস্টমাইজেশন ক্রেতার পছন্দ কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি ক্রেতার চাহিদাকে আলাদাভাবে মূল্যায়ন করা হয়। কাস্টমাইজেশন এর উদ্দেশ্য হলো ক্রেতার সাথে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখা। আর উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য দ্রব্য তৈরি করে যা কাস্টমাইজেশনের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি তাদের রুচিশীল ক্রেতাদের কথা চিন্তা করে কাস্টমাইজেশনের ব্যবস্থা গ্রহণ করেন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি তাদের রুচিশীল ক্রেতাদের কথা চিন্তা ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর