দৃশ্যকল্প-২ এ বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ ক্রেতাকেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়কিকরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দেয়। ফলে ক্রেতা উৎপাদক বা সেবাদানকারীর ওপর সন্তুষ্ট থাকে । উদ্দীপকে জনাব আজিম বনানীতে 'খাবার বাড়ি' নামে একটি হোটেল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে বিশেষ শ্রেণির ভোক্তার জন্য বিশেষ বিশেষ সুবিধা প্রদান করা হয় এবং তাদের রুচি ও পছন্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদার উপর গুরুত্ব প্রদান করে তাদের সুবিধাদি সরবরাহ করে। যা ক্রেতাকেন্দ্রিকতা বা কাস্টমাইজেশনকে প্রকাশ করে। এর ফলে প্রতিষ্ঠানটিতে দেশি ও বিদেশি কাস্টমারের উপস্থিতি বেড়ে যায়। ফলে প্রতিষ্ঠানটি দ্রুত সময়ের মধ্যে অধিকতর মুনাফা অর্জনে সক্ষম হয়। তাই বলা যায়, ক্রেতাকেন্দ্রিকতাই প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ। ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য অতি সহজেই পেতে পারে এবং সন্তুষ্ট থাকতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। যার দরুন উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা অর্জন করে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : জনাব আজিম বনানীতে 'খাবার বাড়ি'নামে একটি হোটেল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে মানসম্মত খাবার সরবরাহ করা হয়। এছাড়া হোটেলটিতে বিশেষ শ্রেণির ভোক্তার জন্য বিশেষ বিশেষ সুবিধা প্রদান করা হয় এবং তাদের রুচি ও পছন্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটিতে দেশি ও বিদেশি কাস্টমারের উপস্থিতি বেড়ে যায়। ফলে প্রতিষ্ঠানটি দ্রæত সময়ের মধ্যে অধিকতর মুনাফা অর্জনে সক্ষম হয়।Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর