উৎপাদনশীলতা মুনাফা বৃদ্ধিতে সহায়ক- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনশীলতার সাথে মুনাফার সম্পর্ক ধনাত্মক। উৎপাদন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। একটি প্রতিষ্ঠান সর্বদা তার উৎপাদনশীলতা বৃদ্ধি করার চেষ্টা করে। কেননা উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে পূর্বের তুলনায় কম শ্রম ও কাঁচামাল ব্যবহার করে অধিক উৎপাদন করা যায়। ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায়। অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে মুনাফাও বৃদ্ধি পায়।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উৎপাদনশীলতা মুনাফা বৃদ্ধিতে সহায়ক- ব্যাখ্যা কর।
উত্তর