আমান তালুকদারের প্রাথমিক কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: আমান তালুকদারের প্রাথমিক কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো। উদ্দীপকের আমান তালুকদারের প্রাথমিক কাজের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে। প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার, আকৃতি বা রূপ পরিবর্তন করে নতুন যে উপযোগ বা ব্যবহারযোগ্যতা সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। শিল্পের মাধ্যমে মূলত এই উপযোগ সৃষ্টি হলেও কৃষিকাজও এর অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, আমান তালুকদার একজন সফল আলু উৎপাদনকারী। অর্থাৎ তার প্রাথমিক কাজ হলো বীজ, মাটি, সার, পানি ও নিজের শ্রম ব্যবহার করে আলু উৎপাদন করা। এখানে কৃষিকাজের মাধ্যমে প্রাকৃতিক উপাদানের রূপগত পরিবর্তন ঘটিয়েই নতুন ফসল হিসেবে আলু পাওয়া যাচ্ছে, যা মানুষের খাদ্যের অভাব পূরণ করে। তাই বলা যায়, তার আলু উৎপাদনের এই প্রাথমিক কাজটি রূপগত উপযোগ সৃষ্টি করেছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
আমান তালুকদারের প্রাথমিক কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে…
উদ্দীপক
Combined · 2026
উত্তর
উত্তর