'পথিক সার্ভিস' এবং 'পথিক স্বর্ণা' উভয়ই পরিবহনের কাজে নিয়োজিত থাকলেও উপযোগ সৃষ্টির দৃষ্টিকোণ থেকে তাদের পার্থক্য নিরূপণ কর।
উত্তর: দুটিই পরিবহন ব্যবসায় হলেও 'পথিক সার্ভিস' স্থানগত উপযোগ সৃষ্টি করে এবং 'পথিক স্বর্ণা' সেবাগত উপযোগ সৃষ্টি করে। একস্থানের উৎপাদিত পণ্য অন্যস্থানে সরবরাহ করার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। আবার, কোনো কাজ বা সুবিধার মাঝে মানুষের যে অভাব পূরণের সামর্থ্য থাকে তাকেই সেবাগত উপযোগ বলে। উদ্দীপকে 'পথিক সার্ভিস' পণ্য পরিবহন করে থাকে। এতে একস্থানের উৎপাদিত পণ্য অন্যস্থানের ক্রেতা বা ভোক্তারা ভোগ করতে পারে, যা স্থানগত উপযোগের বৈশিষ্ট্য। এ কাজটি পরিবহনের মাধ্যমে করা হয়। উদ্দীপকে 'পথিক সার্ভিস' শুধু যাত্রী পরিবহন করে। এটি ভোক্তাদের চাহিদা মেটায়। এর মাধ্যমে ভোক্তারা একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করে। এর মাধ্যমে পাওয়া সুবিধা ভোক্তারা দেখতে বা স্পর্শ করতে পারে না। কিন্তু উপযোগ নিঃশেষ করতে পারে। এগুলো সেবাগত উপযোগের বৈশিষ্ট্য। তাই বলা যায়, 'পথিক সার্ভিস' সেবাগত উপযোগ সৃষ্টি করছে। অতএব, 'পথিক সার্ভিস' এ 'পথিক স্বর্ণা' পরিবহনের মাধ্যমে ব্যবসায় করলেও ভিন্ন ভিন্ন উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
'পথিক সার্ভিস' এবং 'পথিক স্বর্ণা' উভয়ই পরিবহনের কাজে নিয়োজিত থাকলেও…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর