উদ্দীপকে জনাব মোমিন ঢাকার যাত্রাবাড়ী ইলিশ মাছ সরবরাহের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মোমিন ঢাকার যাত্রাবাড়ীতে ইলিশ মাছ সরবরাহের ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব মোমিন চাদপুর থেকে ইলিশ মাছ সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত পাইকারি আড়তে সরবরাহ করেন। এখানে দেখা যাচ্ছে জনাব মোমিন পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করছেন। যার মাধ্যমে তিনি এক জায়গার উৎপাদিত পণ্য অন্য জায়গার ভোক্তাদের ব্যবহারের জন্য পণ্যের উপযোগ বৃদ্ধি করছেন। যা স্থানগত উপযোগ হিসেবে বিবেচিত। একই ধরনের পণ্য সকল যায়গায় উৎপাদিত হয় না। তাই পণ্যের চাহিদা পূরণে, স্থানান্তরের প্রয়োজন হয়। এই পণ্য স্থানান্তরের মাধ্যমে পণ্যের উপযোগ বৃদ্ধি করা হয়।'
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে জনাব মোমিন ঢাকার যাত্রাবাড়ী ইলিশ মাছ সরবরাহের ফলে কোন ধরনে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর