উদ্দীপকে হিমাগার স্থাপনের সিদ্ধান্তের যথার্থতা উপযোগের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে হিমাগার স্থাপনের সিদ্ধান্তের যথার্থতা রয়েছে; যা পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময়ে ব্যবহারের মাধ্যমে যে উপযোগ তৈরি হয় তাকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ তৈরি হয়। উদ্দীপকে জনাব মোমিন স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে চাঁদপুরের ইলিশ ঢাকায় সরবরাহ করেন। দীর্ঘদিন এ ব্যবসায়ে সম্পৃক্ত থাকার পর তিনি একটি অত্যাধুনিক হিমাগার স্থাপন করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। এ উদ্দেশ্যে স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে চাঁদপুরে একটি হিমাগার স্থাপনের সিদ্ধান্ত নিলেন। হিমাগার পণ্যকে সংরক্ষণ করে সময়গত উপযোগ সৃষ্টি করে। তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি এক মৌসুমের আহরিত ইলিশ সংরক্ষণ করে পরবর্তী মৌসুমে বিক্রয় করবেন। যার ফলে একদিকে যেমন তিনি সারাবছর ইলিশের সরবরাহ করতে পারবেন অপরদিকে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সকল সময়ে বিদ্যমান থাকতে পারে। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহারে উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। যা গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব। এতে করে যেমন এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে ব্যবহার করা যায় তেমনি পণ্যের ন্যায্যমূল্য পাওয়া যায়। তাই উদ্দীপকে জনাব মোমিনের পণ্যকে গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করার সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে হিমাগার স্থাপনের সিদ্ধান্তের যথার্থতা উপযোগের ধরন উল্লেখপূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর