তোমার আম্মা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: আমার আম্মা স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছেন। পণ্যের মালিকানা হস্তান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাই স্বত্বগত উপযোগ। পণ্যদ্রব্য বিক্রয়ের মাধ্যমে এ উপযোগের সৃষ্টি হয়। আমার আম্মা বাসার পুরাতন অনেক কিছু ফেলে দিলেও সিলভারের হাঁড়ি-পাতিল ফেলে দেন না। তিনি তা হকারদের কাছে বিক্রি করে দেন। অর্থাৎ, পুরাতন হাঁড়ি-পাতিল বিক্রেতা হিসেবে আমার আম্মা হাঁড়ি-পাতিলের স্বত্ব হকারদের কাছে হস্তান্তর করেন। এতে হাড়ি পাতিলের মালিকানা আমার আম্মার কাছ থেকে হকারদের কাছে পৌছায়। বিক্রয় কার্য সম্পাদনের মাধ্যমে এ স্বত্বগত 'উপযোগ সৃষ্টি হয়েছে। তাই বলা যায়, আমার আম্মা স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
তোমার আম্মা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর