উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি রূপগত উপযোগ সৃষ্টি করে। কাঁচামালের আকার-আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। প্রাকৃতিক অনেক পণ্য সরাসরি ভোগ বা ব্যবহার করা যায় না। ঐ সকল পণ্যের কিছু প্রক্রিয়াকরণ বা রূপ পরিবর্তনের প্রয়োজন হয় যা রূপগত উপযোগ সৃষ্টি করে। উদ্দীপকে ১৬ ডিসেম্বরকে সামনে রেখে 'কনক ফ্যাশন হাউজ' বিভিন্ন রঙের কাপড় ক্রয় করে নিজস্ব ডিজাইনে পোশাক তৈরি করে। এখানে তারা কাপড়কে কাঁচামাল হিসেবে ব্যবহার করে তার রূপ পরিবর্তনের মাধ্যমে পোশাক তৈরি করে। তাদের এই কাজের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর